ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লায় কাউন্সিলর গুলিবিদ্ধ

দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেলসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরের পাথারিয়াপাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪-৫ জন মুখোশধারী পাথারিয়াপাড়া এলাকায় কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় আঘাতের কারণে সিটি করপোরেশনের প্যানেল মেয়র সোহেলের অবস্থা আশঙ্কাজনক। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।


কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘কাউন্সিলর গুলিবিদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত এটাই জানতে পেরেছি। আমরা খতিয়ে দেখছি ঘটনাটি।’

ads
ads
ads

Our Facebook Page

↑